মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়দাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ সভানেত্রী ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী মহিলা দল গঠন হয়েছিল নারীদের রাজনীতির মূলধারায় এগিয়ে নিয়ে আনার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যুগান্তকারী পদক্ষেপের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দল গঠন ছিল অন্যতম। তাই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র পুণরুদ্ধারে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে নগরীর দাড়িয়াপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহিলাদলের সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মিনারা হোসেনের সভাপতিত্বে সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিক নিগার সুলতানা ডেইজীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া রহমান, সাংগঠনিক সম্পাদিকা সাফিয়া খাতুন মনি, সাংগঠনিক সম্পাদিকা রেহেনা ফারুক শিরিন, প্রচার সম্পাদিকা হাফসা খানম, সদস্য আনোয়ারা খানম, শেফালী জামান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed