বিশ্বনাথে ডাকাতি মামলার ফেরারি আসামি গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে হত্যাসহ একাধিক চুরি ও ডাকাতি মামলার ফেরারি আসামি কুখ্যাত ডাকাত আসমান আলী (৩৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সাদির বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের মো. রইছ আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, আসমান আলীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা, চুরি, ডাকাতি ও মারামারির পৃথক মামলা রয়েছে।
এসব মামলার হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। তাকে গ্রেফতার করতে গোপন সংবাদের
ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সাদির বাজারে অভিযান করেন থানা পুলিশের এসআই আফতাবুজ্জামান রিগ্যান ও অমিত সিংহ।
এক পর্যায়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed