Main Menu

সিলেটে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১১ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯৭ জনের। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৫৯৫ জন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট এর বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৯৭ জনের মধ্যে ৪৮ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলার ২৫ জন।

বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৫৯৫ জনের মধ্যে সিলেট জেলায় ৩২ হাজার ৯৮৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৬৮ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৩৫ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৮৮২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৮১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৯৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০৫ জন, হবিগঞ্জের ১৪ জন ও মৌলভীবাজার জেলার ৬৩ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৫ ব্যক্তির সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার১১১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯২০ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৭৯ জন, সুনামগঞ্জের হাসপাতালে ১৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৬ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৫ জন।

Share





Related News

Comments are Closed