জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুরে সালমান মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) তার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের শরিয়ত উল্লার ছেলে সালমান মিয়া ৫ সেপ্টেম্বর রোববার রাত ১১টার দিকে নিজ শয়নকক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, দুই মাস পূর্বে সালমান মিয়া বিয়ে করেছিলেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed