শফিকুর রহমান সিলেট জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
সোমবার (৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠিতে শফিকুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার তথ্য জানানো হয়।
চিঠিতে ওবায়দুল কাদের লিখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে।
দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed