Main Menu

ফ্লোরিডায় গুলি করে নারী-শিশুসহ চারজনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাড়িতে ঢুকে গুলি করে চারজনকে হত্যা করেছে এক ব্যক্তি। নিহতদের মধ্যে একজন নারী ও তার তিন মাস বয়সী সন্তান রয়েছে।

হত্যা করার সময় ওই নারীর কোলে তার সন্তান ছিল। স্থানীয় সময় ৫ সেপ্টেম্বর রোববার এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

তার নাম ব্রায়ান রিলে (৩৩)। তিনি মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য। ব্রায়ান রিলের গুলিতে ১১ বছরের একটি মেয়েও আহত হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।

পক কাউন্টির শেরিফ গ্রেডি জাড এক সংবাদ সম্মেলনে জানান, ১১ বছরের ওই মেয়ের শরীরে সাতটি গুলি লেগেছিল।

রয়টার্সের খবরে জানা যায়, কাউন্টি শেরিফ গ্র্যাডি জাড বলেন, রিলে নিজেও গুলিতে আহত হন। পুলিশের সঙ্গে তাঁর গোলাগুলি চলে। তাঁকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাডের ভাষ্য, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নিরাপত্তাকর্মী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন রিলে। তাঁর বান্ধবী তদন্তকারীদের বলেন, রিলে মানসিক চাপ এবং পেশাগত কারণে হতাশায় ভুগছিলেন। ওই বান্ধবীর সঙ্গে রিলের চার বছর ধরে সম্পর্ক রয়েছে।

জাড আরও বলেন, এক সপ্তাহ আগে রিলের মানসিক স্বাস্থ্যের আরও অবনতি হয়। রিলে তাঁর বান্ধবীকে বলেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন।

জাড আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের সঙ্গে রিলের গোলাগুলি হয়। রিলে একপর্যায়ে পুলিশের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টাও করেন।

Share





Related News

Comments are Closed