উইমেন ফর উইমেন রাইট্স’র প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: উমেন ফর উইমেন রাইট্স’র উদ্যোগে সপ্তাহ ব্যাপী বিভিন্ন শ্রেণী পেশার নারীদের অংশ গ্রহণে উদ্বোধন করা হলো প্রশিক্ষণ কর্মশালা।
সোমবার নগরীর মজুমদারপাড়ায় উমেন ফর উইমেন রাইট্স’র সভাপতি বিশিষ্ট রাজনীতিবদী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমানের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিসিকের ডিজিএম প্রকৌশলী সোহেল হাওলাদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাকেরা সুলতানা, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক উদ্দিন আহমদ, নুরজাহান বেগম লাকী, আরমান আরা জলি, চৌধুরী নাদিরা সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed