হবিগঞ্জে নববধূ ধর্ষণ মামলার আরো ৩ আসামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে হাওরে নৌকাভ্রমণে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণে সম্পৃক্ততার অভিযোগে রাঙ্গামাটির নানিয়ারচরের গহিন অরণ্য থেকে আরও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছে-সুজাত মিয়া (২৫), হৃদয় মিয়া (২২) ও সুহেল মিয়া (২৫)।
লাখাই থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন সুমনের প্রচেষ্টায় সেখানকার গহিন অরণ্য থেকে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সেখান থেকে তারা ভারতে যাবার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
আটককৃতরা মামলার এজাহারভুক্ত আসামী জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে আটককৃতরা স্বীকারোক্তি দেবে বলে তিনি আশাবাদী।
এর আগে গত ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিন আসামিকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ। ধর্ষণের ঘটনায় এই পর্যন্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি এখনও পলাতক।
এরই মধ্যে গ্রেফতারকৃত মিঠু মিয়া আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, গেল ২৫ আগস্ট দুপুরে নবদম্পতি তাদের এক বন্ধুকে নিয়ে টিক্কাপুড়া হাওরে নৌকাভ্রমণে যান। সেখানে আরেকটি নৌকা নিয়ে আট যুবক তাদের নৌকায় হানা দেয়। দুই বন্ধুকে মারধর করে নববধুকে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে।
একপর্যায়ে তাদের নগ্ন করে ভিডিও ধারণ করে আট যুবক। নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে ৯ লাখ টাকা দাবি করে তারা। টাকা না পাওয়ায় ভিডিওটি এলাকার কয়েকজনের কাছে ছড়িয়ে দেয়া হয়।
গত বৃহস্পতিবার নববধূর স্বামী আটজনের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার আসামীদের মধ্যে কেবল জুয়েল মিয়া ও মুছা মিয়া পলাতক রয়েছে। বাকিরা গ্রেফতার হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed