Main Menu

গাজীপুরে জুট গুদামে ভয়াবহ আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের পূবাইলে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১০টা ১৫ মিনিটের দিকে পূবাইলের মাজুখান এলাকায় ‘একতা ঝুট মিল’ নামে ওই গুদমে এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সোয়া ১০টার দিকে টঙ্গীর মাজুখান এলাকার একতা ঝুট মিলের গুদামে আগুন লাগার খবর পান। টঙ্গীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

Share





Related News

Comments are Closed