বিশ্বনাথে কৃষক ও স্কুলছাত্র হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথের ‘চাউলধনী হাওরে কৃষক ছরকুম আলী দয়াল ও স্কুলছাত্র সুমেল হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। হত্যাকান্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও অদৃশ্য শক্তির ছত্রচ্ছায়ায় ‘খুনি সাইফুল ও তার বাহিনী’ এখনোও লুকিয়ে আছে। এলাকাবাসী এ দুটি হত্যাকান্ডের বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এদিকে, বহুল আলোচিত চাউলধনী হাওরের বর্তমান অবস্থা পর্যালোচনা ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবুল মিয়া ও যুগ্ম আহবায়ক শফিক আহমদ পিয়ার’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্দোলনের প্রধান উপদেষ্টা, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান।
বক্তব্যে তিনি এ দুটি খুনের সাথে জড়িতরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক, কৃষক ছরকুম আলী দয়াল ও স্কুলছাত্র সুমেল হত্যার বিচার হবেই বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির সদস্য রুশন আলী, আব্দুল মুমিন কালু ও আবু খালেক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছমির উদ্দিন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক নজির উদ্দিন, শামছুদ্দিন মেম্বার, সদস্য আব্দুল মজিদ মেম্বার, আলা উদ্দিন, আকতার হোসেন, হাফিজ আরব খান, শফিকুর রহমান, লুৎফুর রহমান, মস্তফা মিয়া, লায়েছ রহমান, মাহফুজুর রহমান, নোয়াব আলী, আব্দুল কাদির, রুশন আলী, মখদ্দুছ আলী, আহমদ আলী, ছিদ্দেক আলী, ইছহাক আলী, আফজল হোসেন, আব্দুল করিম, ইব্রাহিম আলী সিজিল, নজরুল ইসলাম আজাদ, আবু খালেক, এসপি সেবু, কুতুব উদ্দিন, দুলাল মিয়া, লিলু মিয়া, জামাল আহমদ, আবু সালেহ, হোসেন আহমদ, রিপন মিয়া, ছালিক মিয়া, ইউসুফ আলী, শাহিন মিয়া, আজাদ মিয়া, রুহেল আলী, লিয়াকত মিয়া, মাসুদ আহমদ, শামিম মিয়া, আব্দুল কাইয়ূম, আব্দুল মানিক প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed