Main Menu

সিলেটে করোনায় আরো ৬ মৃত্যু, শনাক্ত ৯৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে এক হাজার ৯৭ জনের মৃত্যু হলো। গত দুই মাসের মধ্যে শনিবার করোনায় একজনের মৃত্যুর স্বস্তিকর সংবাদ এলেও রবিবার মৃত্যুর সংখ্যা ৬ জনে উন্নীত হয়।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯৫ জনের শরীরে। এতে করোনা শনাক্তের হার ৯.৭৯ ভাগে নেমে এসেছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৯৭০ জনের নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে ৫৩ হাজার ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ সময়ে বিভাগে একদিনে সুস্থ হয়েছেন ৩৫৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৫ হাজার ১২৭ জন।

এছাড়া, একদিনে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ বিভাগে নতুন ভর্তি হয়েছেন ১০ জন রোগি। সব মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ২১৭ জন। এরমধ্যে ওসমানী হাসপাতালে ভর্তি ১৬২ জনের মধ্যে সন্দেহভাজন ১১৫ জন, পজিটিভ ৩৮ জন ও আইসিইউতে ভর্তি রয়েছেন ১১ জন।

Share





Related News

Comments are Closed