Main Menu

গোলাপগঞ্জে ৬দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) এর উদ্যোগে ৬দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

গোলাপগঞ্জে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) এর উদ্যোগে ৪৫তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্টের ৬দিন ব্যাপী উদ্বোধনীর প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর ড. শাহ মোঃ আমির আলী বলেছেন গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি এন্ড স্কুলে এম.সি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার উন্নয়নেও প্রশিক্ষণের ভূমিকা অপরিহার্য। আমাদের শিক্ষা বিভাগ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ রকম বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে।যেকোনো পেশায় টিকে থাকতে হলে দক্ষতা অর্জন করতেই হবে। নতুবা প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে খাপ খাইয়ে নেয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থীদের বর্তমান যুগের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে শিক্ষকতার মতো চ্যালেঞ্জিং পেশায় দক্ষতা বৃদ্ধির জন্য এরকম প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

টিচার ট্রেইনার মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মাস্টার আব্দুল হামিদ, নাছিমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরানে পাক থেকে তেলাওয়াত করেন জয়নাল আবেদীন ও রিপন চন্দ্র নায়কের গীতা পাঠের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন কামরুল হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নায়েমের উপপরিচালক আব্দুল মান্নান চৌধুরী, টিচার ট্রেইনার কামরুল আহসান, নুরুল ইসলাম, গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়ার সহকারী প্রধান শিক্ষক জিন্নুর আহমদ চৌধুরী, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক নাজমুল ইসলাম, আজিজ খান, হাবিবুর রহমান, মাওলানা নজরুল ইসলামসহ আরোও অনেক প্রশিক্ষাণার্থী। প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed