বিধবা নারী ভিক্ষুককে শিশু সন্তানের সামনেই গণধর্ষণ!
তাহিরপুর প্রতিনিধি: ছয় বছরের অবুঝ পিতৃহীন শিশু সন্তানের সামনেই এক বিধবা নারী ভিক্ষুককে রাতভর পালাক্রমে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুনামগঞ্জের তাহিরপুরে এ ঘটনা ঘটে।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি চতুর্ভুজ গ্রামের বিধবা নারী (৩৫) ছয় বছর বয়সি শিশুসন্তানকে নিয়ে ভিক্ষা করে সংসার চালান। বর্ষা মৌসুম হওয়ায় হাওর তীরে গ্রামের বাড়িতে যাতায়াতে ঝুঁকির কারণে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বাসা ভাড়া নেন তিনি। সেখানে গত ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোল্লাপাড়া গ্রামের দুই ব্যক্তি দরজা ভেঙে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে।
ঘটনার পরপরই শুক্রবার সকালে প্রতিবেশী ও এলাকার মুরব্বিদের বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ না করার জন্য ভিকটিমকে ভয় দেখায় অভিযুক্তরা।
৪ সেপ্টেম্বর শনিবার তাহিরপুর থানায় গণধর্ষণের বিষয়ে ভিকিটিম লিখিত অভিযাগ করেন।
শনিবার রাতে বিষয়টি জানতে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদারের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কল রিসিভ করেননি ওসি।
তবে রাতেই তাহিরপুর থানার ডিউটি অফিসার জানান, ভিকটিমের পক্ষ থেকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed