সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সিলেট জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল গফফার রাজুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগ, সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয় জানানো হয়।
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল গফফার রাজুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তারা।
শনিবার (৪ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নির্দেশক্রমে জারি করা এই বহিষ্কার আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed