ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে ১০ যাত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বগইর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিতে আশুগঞ্জ উপজেলার বগইর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেলা ১১টার দিকে আশুগঞ্জের বগইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এসময় বাসটিতে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তাদের কারো জখম গুরুতর নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া কোট্টাপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, আহত যাত্রীদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। বাকিদের আঘাত তেমন গুরুতর নয়।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed