ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘মুর্শিদ’
বিনোদন ডেস্ক: এবার ‘মুর্শিদ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ‘মুর্শিদ’ ওয়েব ফিল্মের টাইটেল গান এটি। আমিরুল হাছানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন মুরাদ নূর।
‘মুর্শিদ’ ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। রাজধানীর একটি স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানটির রেকর্ডিং। শিগগিরই গানটি প্রকাশ করা হবে।
নতুন এ গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, আমি আগাগোড়া একজন অভিনয়ের মানুষ। গান করি কেবল শখে। মুর্শিদ স্বরণে এটাই আমার প্রথম গান। কথা সুরের বেশ মেধার সমন্বয় ঘটিয়েছে মুরাদ নূর। তরুণ সুরকারদের মাঝে নূরের পাগলামি আমাকে মুগ্ধ করেছে। আমার দর্শক-শ্রোতারা শিগগিরই নতুন কিছু পাবে।
নির্মাতা বদিউল আলম খোকন বলেন, যুগের চাহিদায় বর্তমান ডিজিটাল প্লাটফর্মে সেলুলয়েডের উপস্থাপনে বেশ পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় ওয়েব ফিল্ম নির্মাণ। শ্রোতাদের চাহিদায় টাইটেল গানটির স্টুডিও ভার্সন ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ করা হবে। বাবু ভাই শিল্পী ও মানুষ হিসেবে আমার পছন্দের। আশা করছি স্রষ্টার আনুকূল্য লাভের গানটি সবার ভালো লাগবে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার শুটিংয়ের পরিকল্পনা করছেন এ পরিচালক। শিগগিরই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে বলেও জানান তিনি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed