নেত্রকোণায় ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন
মো: কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “যে মানুষকে ভালোবাসে, সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না”- বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এরঁ এই বানীকে ধারণ করে সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সচেতন নাগরিক সমাজ, নেত্রকোণার উদ্যেগে মানবন্ধন অনুষ্টিত হয়।
সম্প্রতি ঘটে যাওয়া সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওগাঁ গ্রামের ঝুমন দাসের সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যকে কেন্দ্র করে ওই এলাকার উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কর্তৃক নওগাঁ গ্রামে অর্তকিত হামলা চালিয়ে ৮৮টি বাড়ী-ঘর ভাংচুর সহ ঝুমন দাসের ওপর সাম্প্রদায়িক মিথ্যা মামলা প্রত্যাহার ও কারা নির্যাতিত ঝুমন দামের মুক্তির দাবিতে মানববন্ধন হয়।
এ সময় বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, নেত্রকোণা সচেতন নাগরিক সমাজের নিহাদ ইবনে হেকিম, আরিফ আহমেদ জোবায়ের, নিশিত সরকার, কাউছার আহমেদ, রতন শর্মা, বাপ্পী সরকার প্রমূখ।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed