সিলেটে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব নগরীর ভাতালিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, তারেক রহমানসহ দেশবাসীর জন্য দোয়া করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, তানভীর আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, এলিন শেখ, মো: আবদুল্লাহ, আযহার আলী অনিক, জামাল আহমদ, জহিরুল ইসলাম জহির ইবনে জাহান তানভীর, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আলী বাহার, জেলা ছাত্রদলের সদস্য মাহাদি হাসান, ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক পারভেজ আহমদ, ১১নং ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলেক আহমেদ, আহবায়ক সদস্য মারজান আহমেদ সহ অসংখ্য নেতৃবৃন্দ।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed