ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
প্রযুক্তি ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তায় ফেসবুকের জনপ্রিয় ফিচার টু-ফ্যাক্টর অথেনটিকেশন। মোবাইল নম্বরের মাধ্যমে সহজেই এই ফিচার ব্যবহার করা যায়।
ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন-
টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার অ্যাকটিভ করা থাকলে যে কোন অপরিচিত অ্যাপ বা ব্রাউজার থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগ-ইন করলে মোবাইলে কোড চলে আসবে। সেই কোড ছাড়া অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব হয় না।
হ্যাকারদের উপদ্রব থেকে ব্যবহারকারীদের বাঁচানোর জন্য টু-ফ্যাক্টর ভেরিফিকেশন সিস্টেম চালু করে ফেসবুক। আজ আপনাকে জানাবো ফেসবুকে কীভাবে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন অ্যাকটিভ করতে হয়। মোবাইলে যেভাবে করবেন-
# ডিভাইসে ফেসবুক অ্যাপ খুলুন
# মোবাইল স্ক্রিনের থ্রি-হরাইজন্টাল ডটস মেনু আইকনের উপরের দিকে ডান পাশে সিলেক্ট করুন
# এবার নিচে গিয়ে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ক্লিক করে ‘সেটিংস’ সিলেক্ট করুন
# সিলেক্ট করুন ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’
# ‘ইউজ টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সিলেক্ট করুন
# ‘সিলেক্ট আ সিকিউরিটি মেথড’-এর নিচে ‘টেক্সট মেসেজ (এসএমএস)’ সিলেক্ট করুন
# ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর দিয়ে সিলেক্ট করুন ‘কন্টিনিউ’
# ছয় অঙ্কের একটি কোড আপনার মোবাইল ফোন নম্বরে পাঠানো হলে সেটি টেক্সট বক্সে লিখুন এবং তারপর ‘কন্টিনিউ’ সিলেক্ট করুন
# এভাবেই আপনার মোবাইল ফোনে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু হয়ে যাবে
ব্রাউজারে যেভাবে করবেন-
# ‘সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংসে’ যান
# স্ক্রল করে নিচে নেমে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সিলেক্ট করে সেটাপ করুন
# সিকিউরিটি মেথড বাছাই করুন এবং কম্পিউটারের স্ক্রিনের নির্দেশনা মোতাবেক ভেরিফিকেশন করুন ফেসবুক অ্যাকাউন্ট।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed