সিলেট জেলা আ.লীগের সভাপতি লুৎফুর রহমান আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নেই।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে তিনি নগরীর নয়াসড়কস্থ মাউন্ড এডোরা হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে বৃহস্পতিবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
অ্যাডভোটেক লুৎফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
তিনি বলেন, বিকেল ৪টা ১০ মিনিটে ডাক্তাররা লুৎফুর রহমানকে মৃত ঘোষণা করেন।
দুইদিন আগে সিলেটের বর্ষিয়ান এ রাজনীতিবিদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাঁকে মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে এই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
অ্যাডভোটেক লুৎফুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলার বড় হাজিপুর গ্রামে। সিলেট নগরীর আম্বরখানা বড়বাজারে রয়েছে তাঁর বাসবভবন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লুৎফুর রহমান গণ পরিষদ সদস্য ছিলেন। এছাড়া তিনি স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী।
এডভোকেট লুৎফুর রহমানের জানাজার নামাজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করে জানাজার নামাজে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed