এডভোকেট লুৎফুর রহমান লাইফ সাপোর্টে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান লাইফ সাপোর্টে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও অবনতি হয়েছে।
বুধবার রাতে তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউ থেকে ভেন্টিলেশনে নেয়া হয়।
জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুইদিন আগে এডভোকেট লুৎফুর রহমানকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারিরীক অবস্থার অবনতি হলে এই হাসপাতালেই তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
বৃহস্পতিবার ভোররাত ৩ টা ৪০ মিনিটে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাউন্ট এডোরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাইমিন।
তিনি আরো জানান, এড. লুৎফুর রহমানের শারীরিক অবস্থার আগের চেয়ে আরো অবনতি হয়েছে। বর্তমানে তিনি কোমায় আছেন।
খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে হাসপাতালে লুৎফুর রহমানকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ নেতৃবৃন্দ।
এসময় বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমানের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন তারা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed