Main Menu

দেশে করোনায় আরও ৭৯ মৃত্যু, শনাক্ত ৩০৬২

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৭৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জনে।

এছাড়া একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬২ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৩ হাজার ৩৫৭ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed