মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহিজুল ইসলাম চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল । তিনি জানান মরহুমের নামাজে জানাযা আজ বাদ এশা হযরত শাহজালাল রহ. মাজার মসজিদে জানাযা শেষে দরগাহ প্রাঙ্গনে দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরি কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, মো. সোয়েব আহমদ, মুশতাক আহমদ পলাশ, মো. মজির উদ্দিন, সদস্য সাবেক এমপি জেবুন্নেছা হক, এ জেড রওশন জেবিন রুবা, নুরুন নেছা, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নুরুল আলম খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ফারহান আমির জামান, কর্মকর্তা পার্থ সারথি দাসসহ রেড ক্রিসেন্ট, মাতৃমঙ্গল হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
তাঁরা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীল সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাবেক সেক্রেটারি ইমরান চৌধুরী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed