Main Menu

জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং ভ্যালী বোডিং স্কুল কর্তৃক অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে অভিযোগ করেছেন অভিভাবকরা।

অভিযোগ সূত্রে জানাযায়, কোভিট-১৯ করোনা সংকটের সময় জাফলং ভ্যালী স্কুল ও হোস্টেল বন্ধ রাখা হয়। কিন্তু স্কুল ও হোস্টেল বন্ধ রাখার পরও কর্তৃপক্ষ আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের নিকট হতে থাকা খাওয়া ও হোস্টেল ফির নামে মাসিক ৫ হাজার টাকা করে ফি আদায়ের নোটিশ জারী করে। অভিভাবকরা টিউশন ও বোর্ড ফি পরিশোধ করবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিভাবকরা জানান আন্তর্জাতিক মানের পড়ালেখার প্রতিশ্রুতি ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় আমরা ২০১৯-২০ সেশনে আমাদের সন্তানদেরকে জাফলং ভ্যালী বোডিং স্কুলে ভর্তি করি। শুরুতে প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান ও নিয়ম-শৃঙ্খলা আশানূরূপ হলেও ২০২০ সনের মার্চ মাস হতে কোভিট-১৯ করোনা সংক্রামণ শুরু হলে কর্তৃপক্ষ স্কুল ও হোস্টেল বন্ধ ঘোষনা করে ছাত্রদের বাড়ী পাঠান। বিদ্যালয় কর্তৃপক্ষ হোস্টেল চার্জ বাতিল করে শুধুমাত্র টিউশন ফি প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সম্প্রতি সিলেট শিক্ষা বোর্ড এইচএইসসি পরীক্ষার ফর্ম পূরনের বিজ্ঞপ্তি প্রকাশের পর কর্তৃপক্ষ ছাত্রপ্রতি ৫ হাজার টাকা হারে ১৬ মাসের ৮০ হাজার টাকা হোষ্টেল চার্জ পরিশোধের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর অভিভাবকরা আলোচনায় বসলেও স্কুল কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়। সংকটাপন্ন সময়ের অযৌতিক থাকা খাওয়া ও হোস্টেল চার্জ পরিশোধ না করলে ১৯ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়বে।

স্কুল কর্তৃপক্ষ তাদের পূর্বের ঘোষণা প্রত্যাহার করে হোষ্টেল চার্জ দাবী করায় ১৯ শিক্ষার্থীর অভিবাবকরা থাকা খাওয়া ও হোস্টেল চার্জ বাবদ ১৫ লক্ষ ২০ হাজার টাকা বাতিলের দাবীতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জাফলং ভ্যালী বোডিং স্কুল কর্তৃপক্ষের সাথে মোবাইলে (০১৯৫৮৪৯৬৩০০) একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ করা হয়নি।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, আমার নিকট আবেদন এসেছে আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।

Share





Related News

Comments are Closed