Main Menu

পেছনের পকেটে মানিব্যাগ রাখলে যেসব ক্ষতি

Manual5 Ad Code

লাইফস্টাইল ডেস্ক: প্যান্ট বা ট্রাউজারের পেছনের পকেটে মানিব্যাগ রাখা আমাদের সাধারণ অভ্যাস। প্রয়োজন হলে পেছনের পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকেই লেনদেন সারা হয়। কাজ শেষে সেটি আবার চালান দেওয়া হয় পেছনের পকেটে। বেশিরভাগ মানুষ এখন জিন্স বা ট্রাউজারের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন। কিন্তু দীর্ঘ সময় ধরে প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখার ফলে তা শারীরিক কোনো ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে কি?

যুক্তরাষ্ট্র্রের ইনস্টিটিউট অব হেল্‌থ সায়েন্সের গবেষকরা ছেলেদের হাড়ের সমস্যা এবং পায়ে বা কোমরে বাতের ব্যথার জন্য পিছনের পকেটে মানিব্যাগ রাখাকেই দায়ী করেছেন।

অনেক বিশেষজ্ঞ মনে করেন, দীর্ঘ সময় ধরে প্যান্টের পেছনের পকেটে ব্যাগ রেখে দেয়ায় সায়াটিক নার্ভের নিচে থাকা তন্তুর উপরেও চাপ পড়ে। এতে কোমরে ব্যথা তো হয়ই, কারও কারও ক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া থেকে শুরু করে হাড়ের ক্ষয়ও ঘটে।

Manual5 Ad Code

এছাড়াও দিনের পর দিন এভাবে ব্যাগ রাখাকেই কোমরে ব্যথা, হাড়ের সমস্যা ও স্নায়ুরোগের অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

Manual6 Ad Code

হাড় ও স্নায়ুর অসুখ নিয়ে দীর্ঘদিন গবেষণা চালানো দেশ-বিদেশের নানা সংস্থাই এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আমেরিকান ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের গবেষকরাও ছেলেদের নানা হাড়ের সমস্যা এবং পায়ে বা কোমরে বাতের ব্যথার জন্য এই স্বভাবকেই অনেকাংশে দায়ী করছেন।

Manual1 Ad Code

প্যান্টের পেছনে একটি পকেট দেওয়া থাকে। কিন্তু তার মানে এই নয় যে ওই পকেটে মানিব্যাগ রাখতে হবে। আমরা আমাদের সুবিধার জন্য টাকাপয়সা রাখা ভারি ব্যাগ চালান করে দিই পকেটে।

যারা অল্প টাকা-পয়সা নিয়ে বের হন, তাদেরও ব্যাংকের কার্ড, খুচরো পয়সা, বাতিল কাগজে ভরে থাকে মানিব্যাগ। এবার পকেটে সেই ব্যাগ পুরেই আমরা বসে থাকি, হাঁটাচলা করি, ট্রেনে-বাসে চড়ি।

অস্থিরোগ বিশেষজ্ঞরা বলছেন, প্যান্টের পেছনের পকেট যেখানে থাকে, ঠিক সেখানেই অবস্থান করে সিরোটিক স্নায়ু। এই দীর্ঘ সময় ওভাবে ব্যাগ রাখায় এবং ওই অবস্থায় চেপে বসে থাকার কারণে সিরোটিক স্নায়ু ও সংশ্লিষ্ট পেশীর ওপর প্রবল চাপ পড়ে। ফিমার হাড়ের মাথাতেও চাপ পড়ে। এতেই কোমরে ব্যথা ও হাড়ের সমস্যা দেখা দেয়।

দীর্ঘ সময় ধরে প্যান্টের পেছনের পকেটে ব্যাগ রেখে দেওয়ায় সিরোটিক নার্ভের নিচে থাকা তন্তুর উপরও চাপ পড়ে। এতে কোমরে ব্যথা তো হয়ই, কারো কারো ক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া থেকে শুরু করে হাড়ের ক্ষয়ও ঘটে।

Manual5 Ad Code

এজন্য টুকটাক জরুরি কাগজ বা কলম রাখার কাজে পকেট ব্যবহার করুন। মানিব্যাগ রাখুন কাঁধের ব্যাগে। নিয়মিত শরীরচর্চা করুন। ইতোমধ্যেই এই ব্যথার শিকার হলে গরম সেঁক নিন ও চিকিৎসকের পরামর্শ নিন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code