সিলেট বিভাগে চব্বিশ ঘণ্টায় শনাক্ত ২৯০, মৃত্যু ৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে কমেছে মৃত্যু। এ সময় ৭ জনের মৃত্যু ও ২৯০ জন শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৮১৪ জন।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনন্দিন তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে গতকাল রোববার অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু ও ১৭৩ জন আক্রান্ত হয়েছিল।
তথ্য বিবরণী থেকে যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২০ দশমিক ৭৭ শতাংশের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়া ২৯০ জনের মধ্যে ৭৯ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ১৫৯ জন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন।
এ নিয়ে বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৫৬৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৮১ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৪৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭২৭ জন রয়েছেন।
একই সময়ে সিলেটে ২৫৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১২৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৫ জন, হবিগঞ্জের ৪ জন ও মৌলভীবাজার জেলার ৭৩ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৪৩ হাজার ৩৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯ হাজার ১৫৬ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭৬৩ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৬৮ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া একজন মৌলভীবাজার জেলায় মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৬৯ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
এদিকে একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৪৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের ৪১ জনই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed