‘বয়স বিবেচনায় দেওয়া হচ্ছে টিকার এসএমএস’
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের টিকায় বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তরুণদের এসএমএস পেতে কিছুটা বিলম্ব হতে পারে। দীর্ঘদিন আগে নিবন্ধন করেও টিকার জন্য এসএমএস না পাওয়ার অভিযোগ নিবন্ধনকারীদের নিয়ে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (২৯ আগস্ট) দুপুরে সারাদেশের করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
তিনি বলেন, টিকা যেন সঠিক সময়ে সঠিক জনগোষ্ঠীকে দেওয়া হয়, এটাতে আমরা গুরুত্ব দিচ্ছি। এসএমএসগুলো বয়স বিবেচনায় দেওয়া হচ্ছে, এক্ষেত্রে তরুণদের এসএমএস পেতে কিছুটা দেরি হতে পারে। তবে, বয়স্কদের টিকা প্রাপ্তিতে সবাইকেই সচেতন হতে হবে।
রোবেদ আমিন বলেন, টিকা প্রয়োগে গতি আনতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে টিকা প্রাপ্তির বিষয়টা। সারা বিশ্বেই স্বল্পতা আছে, উন্নত দেশগুলো নিজস্ব মাধ্যমে টিকার ব্যবস্থা করছে। তাই তারা এগিয়ে গেছে। আমরাও চেষ্টা করছি। টিকা পেতে কোভ্যাক্সসহ সম্ভাব্য সবার সঙ্গেই যোগাযোগ রয়েছে। আমরা যদি টিকা পাই, তাহলে দ্রুতই দিয়ে দেব। আমরা কিন্তু একদিনে অসংখ্য মানুষকে টিকা দিয়ে সক্ষমতা যাচাই করেছি। পর্যাপ্ত টিকা পেলে আমরা আবারও ব্যাপকহারে টিকা কার্যক্রম শুরু করব।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed