Main Menu

দেশে করোনায় আরও ৮৯ মৃত্যু, শনাক্ত ৩৯৪৮

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ৮৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে।

এছাড়া একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৪৮ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।

রোববার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ।

এর আগে শনিবার (২৮ আগস্ট) অধিদপ্তর জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয় ৩ হাজার ৪৩৬ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed