সুনামগঞ্জে পুলিশি বাধায় পণ্ড ছাত্রদলের মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল।
রোববার (২৯ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে মিছিলটি শহরের পুরাতন বাসস্টেশন থেকে শুরু হয়ে আলফাত স্কয়ার পয়েন্টে যেতে চাইলে খামারখালী ব্রিজের সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে করে।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. তারেক মিয়ার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন।
তিনি বলেন, অন্যায় ভাবে ঐ ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। যেটা অন্তত দুঃখজনক, আমরা আজকে ঐ প্রতিবাদ সমাবেশ থেকে বলে দিতে চাই জেলে ভরে আমাদের আন্দোলন কে পন্ড করতে পারবেন না। দ্রুত যদি অন্যায় ভাবে গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীদের মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ এবং জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed