Main Menu

ছাত‌কে ডাকাত সর্দার ইদ্রিস আলী গ্রেফতার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাত‌কে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস আলী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সিলেটের দক্ষিন সুরমা থানাধীন দরিয়া শাহ মাজার সংলগ্ন সুরমা নদীর ফে‌রিঘাট এলাকা থেকে ওই ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাত সর্দার ই‌দ্রিস আলী ছাতক উপ‌জেলার চলিতার বাগ গ্রা‌মের-রোয়াব আলীর ছেলে।

ছাতক থানা পুলিশ জানিয়েছে, সি‌লেটের দ‌ক্ষিন সুরমা থানা পুলিশের সহযোগিতায় দ‌ক্ষিন সুরমা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাতক ও সি‌লেটসহ বিভিন্ন থানায় ১৪টিরও বেশী অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, ছিনতাইয়ের মামলা রয়েছে।

তার নেতৃ‌ত্বে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় গিয়ে ডাকাতি করার নকশা প্রস্তুত করা হয়। পরে তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পনা মোতাবেক ডাকাতি করে থাকে।

২৭ আগস্ট শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক হাবিবুর রহমান পিপিএম সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ও সুমন চন্দ্র গোপসহ একদল পুলিশ দক্ষিণ সুরমার কদমতলীস্থ দরিয়া শাহ মাজার সুরমা নদীর ফেরীঘাট এলাকায়
ছাতক ও দ‌ক্ষিন সুরমা পু‌লিশ যৌথভাবে অভিযান চালিয়ে ডাকাত ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়।

রোববার সকা‌লে ইদ্রিস আলীকে ছাতক থানা থেকে সুনামগঞ্জ আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।

ছাতক থানার ওসি শেখ না‌জিম উ‌দ্দিন এ ঘটনার সত‌্যতা‌ নি‌শ্চিত ক‌রে ব‌লেন, গ্রেফতারকৃত ডাকাত ই‌দ্রিস আলী আন্তঃজেলা ও সিলেট বিভাগীয় ডাকাত দলের সর্দার। পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed