সিলেটে অসামাজিকতার দায়ে ৭ নারী পুরুষ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার এলাকার তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ পুরুষ ও ২ নারীকে গ্রেফতারে করেছে পুলিশ।
শুক্রবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তিতাস হোটেলের ২য় তলার দুটি কক্ষ থেকে এই ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- বি-বাড়ীয়া জেলার সরাইল থানার শাহাজাদপুর উচাবাড়ী গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে সাচ্ছু মিয়া শান্ত (২৬), একই থানার শাহাজাদপুর (কোয়ালীপাড়া) গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে মো: বাবুল মিয়া (৪০), সিলেটের গোয়াইনঘাট থানার গুয়াইন পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে ও তিতাস হোটেলের ম্যানেজার গিয়াস উদ্দিন (৪৪), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাঁও বিক্রমপুর গ্রামের আকবর খালাসী গ্রামের রানা মিয়া খালাসী (২৭), বি-বাড়ীয়া জেলার বিজয়নগর থানার মীরপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. হেবজু মিয়া (২৯), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বারিক টিল্লা গ্রামের আব্দুল কাদিরের মেয়ে বৃষ্টি (২৭) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার উত্তর সানগড় গ্রামের সুমন মিয়ার স্ত্রী কনকা সরকার শিউলী (৩০)।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তিতাস আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন খবর পেয়ে শুক্রবার বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে হোটেলের ২য় তলার ১১১ ও ১১২ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৫ পুরুষ ও ২ নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ (শনিবার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম ।সঙ্গে ছিলেন এসআই মো. সফিকুল আলম খান, এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী (পিপিএম), টিএসআই আবুল কালাম আজাদ, এএসআই সঞ্জয় ও কনস্টেবল সুনারা বেগম।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed