লোকবল নেবে ঢাকা শিশু হাসপাতাল
ওয়েব ডেস্ক: ঢাকা শিশু হাসপাতালের শূন্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাসপাতালটিতে পাঁচ পদে মোট সাতজনকে নিয়োগ দেবে।
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণসাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর আবেদন করা যাবে আগামী ১৩ সেপ্টেম্বর।
পদের নাম ও পদসংখ্যা
১. মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)—০২
২. মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)—০২
৩. হিমো-ডায়ালাইসিস টেকনিশিয়ান—০১
৪. ইসিজি টেকনিশিয়ান—০১
৫. অটোক্লেভ অপারেটর—০১
আবেদনের যোগ্যতা:
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়স
প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর।
আবেদনের নিয়ম
আবেদনপত্র আগামী ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে।
কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে প্রেরণ করা যাবে অথবা সরাসরি ঢাকা শিশু হাসপাতালের নির্দিষ্ট বাক্সে ফেলা যাবে।
Related News
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজা কিংবা দেশটিতেRead More
ডেনমার্কে কাজের সুযোগ বাড়ছে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক দক্ষ পেশাদারদের জন্য দারুণ সুখবর দিচ্ছে ডেনমার্ক।Read More



Comments are Closed