Main Menu

ছাতক সিমেন্ট কারখানার এমডি ওএসডি

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কারখানার উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস প্রকল্পের পরিচালক (পিডি) এ এফ এম আব্দুল বারীকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে।

তাকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিসিআই) এর প্রধান কার্যালয়ে (পরিকল্পনা ও বাস্তবায়ন) এর দপ্তরে সংযুক্ত করেছে কর্তৃপক্ষ।

গত বুধবার (২৫ আগস্ট) চিফ অব পার্সোনাল মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

একই আদেশে ছাতক সিমেন্ট কারখানার সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সমীর বিশ্বাসকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রকল্পের পিডির দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার (২৪ আগস্ট) ডেপুটি চিফ অব পার্সোনাল মোঃ মাসুদ পারভেজ সাক্ষরিত এক চিঠিতে ছাতক সিমেন্ট কারখানার এমডির দায়িত্ব থেকে সরানো হয়েছিলো এ এফ এম আব্দুল বারীকে। তবে নতুন প্রকল্পের পিডির দায়িত্ব ছিলো তার উপর। এর একদিন পরেই তাকে এ দায়িত্ব থেকেও সরানো হয়।

ওই আদেশেই ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই) এর নির্বাহী পরিচালক সমীর বিশ্বাসকে ছাতক সিমেন্ট কারখানার এমডির দায়িত্ব দেয়া হয়েছিলো।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ছাতক সিমেন্ট কারখানায় ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে এমডি এ এফ এম আব্দুল বারীকে ওএসডি করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed