কমলগঞ্জ জনতা ব্যাংকের খাদ্য সহায়তা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: করোনাভাইরাস মহামারীর সময়ে অসহায় হয়ে পড়া উপার্জনহীন ও দুঃস্থ-গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে দেশের দ্বিতীয় বৃৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। ‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে এমন উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।
করোনাকালে জনতা ব্যাংকের ভানুগাছ শাখার উদ্যোগে অসহায়, দুঃস্থ ও সমাজে পিছিয়ে পড়া শতাধিক লোকের মাঝে শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাদ্য সহায়তা বিতরণ করেছে।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার জেলা এরিয়া প্রধান দেবাশীষ দেব, জেলার প্রিন্সিপাল অফিসার মোঃ সালাহ্ উদ্দিন, পি.ও জিতেন্দ্র কুমার দেব, ভানুগাছ শাখার ব্যবস্থাপক তমাল দত্ত, ক্যাশ অফিসার মোহাম্মদ জাকির হোসেনসহ ভানুগাছ শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed