সিলেট বিভাগে করোনায় আরো ১০ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। আর ২ জন সুনামগঞ্জের বাসিন্দা। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮৮ জনের শরীরে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৭৯ জন, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ২৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ২ শত ২৪ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৭ হাজার ৭ শত ৮৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৫১ জন, হবিগঞ্জে ৬ হাজার ২ শত ৬৬ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৬ শত ৪৪ জন। আর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৪ শত ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ১ হাজার ৩৭ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৭৫৭ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৭০ জন এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন মোট ৯২ জনের প্রাণহানি হয়েছে করোনায়।
অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৮৪ জন। এনিয়ে বিভাগে সোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৫৮৯ জন।
আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২ জন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৫৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed