সিলেট বিভাগে ১৮১ জন শনাক্তের দিনে মৃত্যু ১২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে অতিমারি করোনাভাইরাসে শনাক্তের হার কমলেও মৃত্যু কমছে না। গত ২৪ ঘন্টায় এ বিভাগে মারা গেছেন আরও ১২ জন।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮১ জনের শরীরে। শনাক্তের এ হার গত প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বুধবার অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু ও ২৩০ জন আক্রান্ত হয়েছিল।
বুলেটিনে বলা হয়, মারা যাওয়া ১২ জনের মধ্যে সিলেট জেলায় ১১ জন ও ওসমানী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ১ হাজার ২৭ জনের মৃত্যু হলো। এরমধ্যে সিলেট জেলায় ৭৪৯ জন, ওসমানী হাসপাতালে ৯২ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ৭০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় ১৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.১৬ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৫২ হাজার ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
একই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৪১৪ জন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ৪২ হাজার ২০৫ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ জন, একজন হবিগঞ্জে ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০২ জন।
এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়। যাদের ২০ জন সিলেট, ১০ জন সুনামগঞ্জ, ৪ জন হবিগঞ্জের ও ২০ জন মৌলভীবাজার জেলার।
এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৭৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed