আজ সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উন্নয়নমূলক ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ৫ ঘণ্টা সিলেট মহানগরীর বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছেন বিউবো সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed