সিসিকে কোভিড টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক চালু
বৈশাখী নিউজ ডেস্ক: নগর ভবনে কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) থেকে নগর ভবনের নিচতলায় স্থাপিত কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক থেকে টিকা বিষয়ক সবধরণের তথ্য সেবাদান চালু হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়ম বর্হিভূতভাবে বা মোবাইলে বার্তা না পেয়ে যারা কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন অথবা মোবাইলে বার্তা পেয়ে টিকা গ্রহণ করেছেন কিন্তু টিকা রেজিষ্ট্রেশন কার্ডের বারকোড স্কেন করান নি বা করতে পারেনি তাদেরকে জরুরী ভিত্তিতে নগর ভবনে স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া কোভিড-১৯ টিকা সংক্রান্ত যেকোন তথ্য জানতে এবং কোন সমস্যা হলে সিলেট সিটি কর্পোরেশনের কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক আপনাকে সহযোগিতা করবে।
এছাড়া নগর ভবনে স্থাপিত অস্থায়ি কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের ২য় ডোজ টিকা দান চলছে। সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে যথারীতি মর্ডানার ২য় ডোজ এবং সিনোফার্ম টিকার ১ম ডোজ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মোবাইলে বার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকা গ্রহন করতে অনুরোধ জানানো হয়েছে।
মোবাইলে বার্তা না পেয়ে টিকা গ্রহন করলে টিকা গ্রহণের সনদ পেতে জটিলতা হলে কর্তৃপক্ষ দায়ি থাকবে না বলে জানানো হয়।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed