Main Menu

সোমবার থেকে সিলেটে ফের শুরু হচ্ছে টিকার প্রথম ডোজ

বৈশাখী নিউজ ডেস্ক: আট দিন বন্ধ থাকার পর সিলেট মহানগরীতে সোমবার (২৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে করোনার টিকাদান। তবে সোমার থেকে সিটির নাগরিকরা পাবেন চীনের তৈরি সিনোফার্মের টিকা। বিগত কয়েকদিন সিটি এলাকায় দেওয়া হয়েছিল আমেরিকার তৈরি মডার্নার টিকা।

জানা গেছে, গেল ১৪ আগস্ট থেকে টিকা সংকটের কারণে সিলেট সিটি কর্পোরেশনের ২টি কেন্দ্রে বন্ধ করা হয়েছিল টিকার প্রথম ডোজ কার্যক্রম। শুধু মাত্র মেডিকেল ছাত্রদের দেওয়া হচ্ছিলো সিনোফার্মের প্রথম ডোজের টিকা। গত শনিবার সিলেটে ৫০ হাজার সিনোফার্মের টিকা আসায় সোমবার থেকে সিটি কর্পোরেশনের ২টি কেন্দ্রে পুনরায় চালু হচ্ছে প্রথম ডোজের টিকা।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, শনিবার সিলেটে ৫০ হাজার ডোজ সিনোফার্মের টিকা এসেছে। তবে ৪০ হাজার ডোজ বিভিন্ন উপজেলার জন্য ও ১০ হাজার ডোজ সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের জন্য।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সোমবার থেকে নগরীর ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে পুনরায় প্রথম ডোজ টিকা দেওয়া হবে। সোমবার মোট ১৮০০ জনকে দেওয়া হবে টিকা।

Share





Related News

Comments are Closed