মাধবপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারের ধাক্কায় শাহেদ আলী (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।
শনিবার (২১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানর ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া কায়সারনগর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার রাস্তার পাশে দাড়িয়ে থাকা পথচারীকে ধাক্কা দিয়ে গুরুত্বর আহত করেন। লোকজন গুরুতর আহত অবস্থায় শাহেদ আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
দুর্গাপূজার নিরাপত্তায় হাবিগঞ্জে এসআরবি-৯-এর বিশেষ নজরদারি
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১,আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম চৌধুরীRead More



Comments are Closed