ছেলেমেয়েদের একসঙ্গে লেখাপড়া নিষিদ্ধ ঘোষণা তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না ছেলে ও মেয়েরা। গত রবিবার (৮ আগস্ট) আফগানিস্তান দখল নিশ্চিত করার পর হেরাতে এ নিয়ম জারি করেছে তালেবান।
শনিবার (২১ আগস্ট) ওই প্রদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নেতারা।
তালেবান নেতা মোল্লা ফরিদ এ খবর নিশ্চিত করেছেন। তিনি হেরাত প্রদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপকদের সঙ্গে তিন ঘণ্টার বৈঠকের পর জানান, সমাজে পচন ধরার মূলেই রয়েছে ছেলেমেয়েদের একসঙ্গে শিক্ষা। বিকল্প কোনও রাস্তা নেই। ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। নারী অধ্যাপকরা শুধু মাত্র মেয়েদেরই পড়াতে পারবেন।
উল্লেখ্য, ২০০১ সালে তালেবানি শাসনের প্রথম পর্ব শেষ হওয়ার পর গত দুই দশক ধরে আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বা কো-এডুকেশন শিক্ষানীতি চালু ছিল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে। আফগানিস্তানে তালেবান শাসন ফিরতেই হেরাতে ফের পুরনো নীতি চালু করা হল। তালেবান নেতৃত্বের এই সিদ্ধান্তের জেরে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিশেষ সমস্যা না-হলেও বেকায়দায় পড়বে বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো, এমনটাই মত সে দেশের শিক্ষাবিদদের।
Related News
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বতে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যাRead More
নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় অববাহিকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলেRead More



Comments are Closed