দেশে করোনায় আরও ১২০ মৃত্যু, শনাক্ত ৩৯৯১
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৯১ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।
শনিবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন। ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।
এর আগে শুক্রবার (২০ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৫ হাজার ৯৯৩ জনের দেহে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা পাঁচ দিনেরRead More
বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো জাপান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। দুই দেশের মধ্যেRead More



Comments are Closed