সিলেটে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের। এনিয়ে সোমবার সকাল পর্যন্ত মারা গেছেন ৯০২ জন। তাদেরমধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৭২৮ জন। এছাড়া সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন।
সোমবার (১৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫৯ জন। এ সময়ে ১২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮.২০ ভাগ। শনাক্তদের মধ্যে সিলেটের ২৬৪ জন, সুনামগঞ্জের ১৯ জন, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৮ জন করে।
সবমিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৪৯ হাজার ২৭১ জন। তন্মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৩০ হাজার ৬৬৭ জন। এছাড়া সুনামগঞ্জের ৫ হাজার ৬৫১ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৫৪ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৮৯৯ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৩৯১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার মোট সংখ্যা এখন ৩৭ হাজার ৩৭ জন।
তিনি জানান, সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন ৫৫৩ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed