এক সাথে তিন শিশুর জন্ম দিলেন গৃহবধূ
বৈশাখী নিউজ ডেস্ক: একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। তিন সন্তানের মধ্যে দুইটি মেয়ে ও একটি ছেলে সন্তান। নাটোর জেলার ওই গৃহবধূর নাম লিপি বেগম (২৫)। তিনি জেলার সদর উপজেলার একডালা গ্রামের মাসুদ রানার স্ত্রী। তিন শিশু এবং লিপি বেগম বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (১৬ আগস্ট) সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে আরএমও ডা.আমিনুল ইসলাম সোহেলের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনটি ফুটফুটে সন্তান জন্ম দেন তিনি। ডা. আমিনুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গৃহবধূ লিপি সোমবার ভোরে নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম সন্তান, ১০টায় ৩৬মিনিট দ্বিতীয় সন্তান ও ১০টা ৪২ মিনিটে তৃতীয় সন্তানের জন্ম দেন।
তিনি আরও জানান, দুটি শিশুর ওজন দুই কেজি ও একটির ওজন দেড় কেজি। মূলত জন্মের সময় স্বাভাবিক শিশুর ওজন আড়াই কেজির মতো হয়। তবে শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন।
এদিকে বিয়ের দুই বছর পর তিন সন্তান এক সাথে পেয়ে খুশি মাসুদ রানা ও লিপি বেগম দম্পতি।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed