করোনায় সিকৃবি কর্মকর্তা রতন মল্লিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রতন মল্লিক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
রোববার (১৫ আগস্ট) রাত সোয়া দশটায় সিলেট নগরীর নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রতন মল্লিকের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৩৮ বছর।
গত ৩ আগস্ট রতন মল্লিক ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন তিনি কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত হয়েছেন। ১২ দিনের মাথায় তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন।
রতন মল্লিকের আকস্মিক মৃত্যুতে সিকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব বলেছেন, অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের সর্বদা হাসিমাখা মুখটি আমাদের মাঝ থেকে হারিয়ে গেলো। শোক প্রকাশ করেছে শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ।
উল্লেখ্য, এর আগে গত এক মাসের মধ্যে করোনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক মারা গেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed