প্রেসিডেন্ট প্রাসাদ দখল করল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেওয়ার দাবি করেছে তালেবান।
রোববার (১৫ আগস্ট) প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগ করেন। কিন্তু তিনি কোথায় আছেন তা স্পষ্ট জানা যায়নি।
স্থানীয় সাংবাদিক বিলাল সারওয়ারির মতে, চুক্তির একটি অংশ ছিল যে গনি প্রাসাদের অভ্যন্তরে ক্ষমতা পরিবর্তনের অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তার পরিবর্তে তিনি ও তার জ্যেষ্ঠ সহযোগীরা দেশ ছেড়ে চলে যান।
এরপর তালেবানরা প্রাসাদের কর্মচারীদের চলে যেতে বলে এবং প্রাসাদটি তখন খালি ছিল।
প্রাসাদ দখলের খবর কোনো সরকারি কর্মকর্তার পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি ও রয়টার্সের।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আশরাফ গনি এখন তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। এর বেশি কিছু প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে বলা হয়নি।
তালেবান কর্তৃপক্ষ বলছে, আমরা প্রেসিডেন্টের বিদেশ গমনের বিষয়টি খতিয়ে দেখছি।
আফগানিস্তানের রাজধানী কাবুলসহ প্রায় সব প্রদেশ দখল করে নিয়েছে তালেবান। এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা-পর্যালোচনা। এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমাদ জিলালির নাম উঠেছে।
এদিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে জালালির নিয়োগের চূড়ান্ত অনুমোদন তালেবান দেবে কিনা, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য এখন পর্যন্ত জালালিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed