Main Menu

সিলেটে কুরিয়ার সার্ভিস এ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুরিয়ার ও ডেলিভারী সার্ভিস কোম্পানীর মালিকদের নিয়ে যাত্রা শুরু করল ‘কুরিয়ার সার্ভিস এ্যাসোসিয়েশন অব সিলেট- কেসাস।

Manual1 Ad Code

শনিবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ আহনাফ অনলাইন সার্ভিসের অফিসে কুরিয়ার ও ডেলিভারী সার্ভিস কোম্পানীর মালিকদের নিয়ে এক মতবিনিময় সভায় সংগঠনটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন আহনাফ অনলাইন সার্ভিস এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরান ফরিদ।

সভায় সর্বসম্মতিক্রমে আহনাফ অনলাইন এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরান ফরিদকে আহবায়ক, কুইক ডেলিভারী সার্ভিসের সিইও এস আর তালুকদার ও ইজি কুরিয়ারের সিইও রিয়াদ আলমগীরকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

সভায় সংগঠনটির আহবায়ক মো. কামরান ফরিদ বলেন, কেসাস সিলেটে ব্যবসা পরিচালনকারী ডেলিভারী সার্ভিস প্রোভাইডারদের ব্যবসায়ীক উন্নয়নে কাজ করবে।

কেসাসের মুল লক্ষ্য হলো সিলেটের সকল ডেলিভারী কোম্পানীকে এক সাথে সমন্বয় করে সার্ভিস প্রোভাইডার, মার্চেন্ট ও কাস্টমারদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। মার্চেন্ট ও কাস্টমাররা যাতে সর্বোচ্চ সেবা পায় এটি নিশ্চিত করা।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code