দেশে করোনায় আরও ১৭৮ মৃত্যু, শনাক্ত ৬৮৮৫
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮৮ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৮৮৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩৮৭ জন।
এর আগে শুক্রবার (১৩ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৮ হাজার ৪৬৫ জনের দেহে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
ঈদযাত্রার শুরুতে সড়কে ঝড়ল ১২ প্রাণ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য ঢাকা ছাড়তে শুরু করেছেনRead More
গণপরিবহন চালকদের জন্য সতর্কবার্তা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গণপরিবহন চালকদের কর্মঘণ্টা নিয়ে সতর্কবার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশRead More



Comments are Closed