Main Menu

একসঙ্গে ঝুঁলে প্রেমিক-প্রেমিকার আত্মহনন

বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে একসঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা।

শনিবার (১৪ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো-চাপাতলা গ্রামের সুলতান হোসেনের ছেলে সাঈদ হোসেন (১৭) ও পাশের নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শাহজামালের মেয়ে সোহানা খাতুন (১৬)। সম্পর্কে তারা বেয়াই-বেয়াইন।

সোহানার বোন শেলি খাতুন জানান, তার ছোট বোন কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্কুল বন্ধ থাকায় গত দেড় মাস তার বাড়িতে ছিল।

শুক্রবার রাতে খাবার খেয়ে সবাই যার যার ঘরে ঘুমাতে যায়। সকালে বাড়ির রান্নাঘরে গিয়ে সোহানা ও সাঈদকে ঝুলতে দেখেন তিনি। পরে পুলিশে খবর দেন বাড়ির অন্য সদস্যরা।

স্থানীয় সংবাদকর্মী সাব্বির হোসেন জানান, ওই গ্রামের আলামিন হোসেনের শ্যালিকা সোহানা খাতুনের সঙ্গে তার চাচাতো ভাই সাঈদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দেড় মাস সোহানা খাতুন বোনের বাড়িতেই ছিল। সম্প্রতি তাদের প্রেমের সম্পর্ক পরিবারের লোকজন জানতে পারে। তাদের প্রেমের সম্পর্ক পরিবারের লোকজন মেনে নেয়নি। এরপরই এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহ। তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যু রহস্য।

Share





Related News

Comments are Closed