ব্রাজিলে করোনায় ৩০০ সাংবাদিকের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিপর্যস্ত ব্রাজিলে প্রাণঘাতী এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩০০ সাংবাদিক।
২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এসব সাংবাদিক করোনায় মারা যান বলে জানিয়েছে দেশটির সাংবাদিকদের সংগঠন। খবর আনাদোলুর।
ব্রাজিলের ন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (এফইএনএজে) প্রধান মারিয়া জোসে ব্রাগা বলেন, বর্তমানে টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় সাংবাদিকদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমেছে।
বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে, এরপরই ব্রাজিলের স্থান। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৬ হাজার ৯০০ জন।
ব্রাজিলে এ পর্যন্ত করোনায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৮ হাজার মানুষ।
Related News
১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিনRead More
লুটপাট-সহিংসতা : প্যারিসসহ বিভিন্ন শহরে ‘স্থানীয় কারফিউ’ জারি
আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভ, সহিংসতা, লুটপাট এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি প্রতিরোধ করতে রাজধানী প্যারিস,Read More



Comments are Closed